মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে তারা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
.png)
এ সময় শিক্ষার্থীরা 'শিক্ষার নামে বৈষম্য- মানি না মানবো না', 'সবাই যখন স্বতন্ত্রে, ইবি কেন গুচ্ছে', 'ইবির স্বকীয়তা, বজায় রাখো- রাখতে হবে', 'গুচ্ছের ভোগান্তি- আর না আর না', 'গুচ্ছের বিড়ম্বনা- আর না আর না' ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে শিক্ষার্থীরা গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ভোগান্তি ও বিড়ম্বনার বিষয় তুলে ধরে বলেন, '২০২০ সালে শিক্ষার্থীদের ভোগান্তি দূরীকরণের উদ্দেশ্যে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একাংশ প্রথম গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এতে ভোগান্তি দূর না হয়ে বরং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা খালি রেখেই ভর্তি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। তাছাড়া দীর্ঘ ভর্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের যেতে হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা বজায় থাকছে না।
স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখতে এরই মধ্যে জবি, শাবিপ্রবি, খুবিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় এখনো গুচ্ছেই রয়ে গেছে। শিক্ষার্থীদের স্বার্থেই যদি বিশ্ববিদ্যালয় কাজ করে থাকে তাহলে কেন ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিতে পারছে না। এসময় তারা অনতিবিলম্বে গুচ্ছ থেকে বেরিয়ে আসার জন্য দাবি জানান।