ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ১ ডিসেম্বর থেকে প্রাথমিক আবেদন নেওয়া শুরু হয়। আবেদনের শেষ দিন রোববার রাত ১১টা ৫৯ মিনিটে। এ পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৬৩৪ শিক্ষার্থী আবেদন করেছেন। ২ হাজার ৮১৫টি আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে প্রতি ইউনিটে ৪০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
৪০ হাজার ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী বাছাই করার জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরকে (চতুর্থ বিষয়সহ) ভিত্তি করে যোগ্য পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে।
.png)