[ শিক্ষা ]
প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের ওপর সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ
ছবি: ডেইলি বাংলাদেশ
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের উপর সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ভাটারা থানাধীন নর্দ্দা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের দাবি, জুলাই বিপ্লবের অন্যতম প্রধান টার্নিং পয়েন্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে নামা। সেই জুলাইয়ের শত্রুরা আজ তাদের সিরিয়াল কিলিং মিশনে নেমেছে। জুলাই বিপ্লবের যোদ্ধা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের ওপর সিরিয়াল কিলিং মিশনে নেমেছে একটি গোষ্ঠী।
বিক্ষোভ সমাবেশে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইউনিভার্সিটি, এআইইউবি’র শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ছাত্র
লিংক সফলভাবে কপি হয়েছে!