বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির পরিচালক মো. মুহাম্মদ সোহরাব উদ্দিন।
টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। লোকপ্রশাসন বিভাগের তাসনিমুর রহমান তানিম ‘ম্যান অফ দ্য ফাইনাল’ এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আমিন ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন। সেরা গোলকিপার ও সেরা ডিফেন্ডারের স্বীকৃতিও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শান্ত ও মাহফুজুল পান।
.png)
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপাচার্য ড. হায়দার আলী বলেন, ‘তোমরা এখন পর্যন্ত যত মতবিরোধ বা সমস্যা হয়েছে, সেগুলো ভুলে যাও। আজ আনন্দ করার দিন। দুই দলই প্রচণ্ড ভালো খেলেছ এবং দুজনকেই সমানভাবে অভিনন্দন জানাচ্ছি। খেলায় জয়-পরাজয় থাকবেই, এটি খেলারই একটি অংশ। পরাজয় মেনে নেওয়ার মানসিক শক্তিই খেলার সবচেয়ে বড় শিক্ষা। মাঠে যা ঘটে, তা মাঠেই মিটমাট করে ফেলাই খেলোয়াড়সুলভ মানসিকতার পরিচায়ক।’
উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল বলেন, ‘আজকে যারা পরাজিত হয়েছে, আশা করি এই অভিজ্ঞতা তোমাদের জন্য প্রেরণার উৎস হবে। সবাই ভালো খেলেছ, তাই সবাইকেই অভিনন্দন।’
ট্রেজারার প্রফেসর মো. সোলায়মান বলেন, ‘আজকের টুর্নামেন্ট যাকে উদ্দেশ্য করে আয়োজন করা হয়েছে, তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং কোটা আন্দোলনে শহিদ হয়েছেন। এতো সুন্দর একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য সবাইকে অভিনন্দন। দুই দলই ভালো খেলেছ, দুই দলকেই অভিনন্দন জানাই।’