ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ওআইসির প্রতিনিধি দল আইইউটিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:০৩, ২২ ডিসেম্বর ২০২৪
ওআইসির প্রতিনিধি দল আইইউটিতে
ফাইল ফটো

গাজীপুরে গাছা থানাধীন বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) বিরাজমান সমস্যা সমাধানকল্পে সরেজমিন তদন্তে এসেছে ওআইসির সহকারী সেক্রেটারি জেনারেল এইচই রাষ্ট্রদূত আফতাব আহমেদ খোখারসহ ৪ সদস্যের একটি প্রতিনিধি দল।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে আইইউটিতে আসে প্রতিনিধি দলটি। এ সময় প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে ওআইসিরর (Org of Islamic Co-op) প্রতিনিধিরা শিক্ষার্থীদের ৫ দফা দাবির বিষয়ে ভিসি ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, গত ২৩ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় আইইউটির একটি পিকনিক বাস বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে দুর্ঘটনায় পতিত হয় এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তিন শিক্ষার্থী বিদ্যুতায়িত হয়ে মারা যান। ওই ঘটনায় গত ২৫ নভেম্বর থেকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৫ শিক্ষকের পদত্যাগ, নিহত শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণসহ ৫ দফা দাবিতে আন্দোলনশুরু করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও শিক্ষার্থীরা তাদের দাবি পূরণের লক্ষ্যে ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!