ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবি ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফতেপুর

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪২, ২৩ ডিসেম্বর ২০২৪
চবি ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফতেপুর
ছবি: ডেইলি বাংলাদেশ

জুলাই শহিদ স্মৃতি ও বিজয় দিবস উপলক্ষে আন্তঃথানা শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। এতে চ্যাম্পিয়ন হয় ফতেপুর একাদশ। 

সোমবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টটির উদ্বোধন করেন চবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম।

এ সময় মুহাম্মদ ইব্রাহিম বলেন, কেন্দ্রীয় সার্কুলার অনুযায়ী ৫৪তম বিজয় দিবস ও জুলাই স্মৃতি উপলক্ষে আন্তঃউপশাখা পরবর্তী আন্তঃথানা টুর্নামেন্টের আয়োজন করা হয়। আজকে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। সাংগঠনিক সেশনের সমাপ্তি ও অ্যাকাডেমিক ব্যস্ততার মধ্যে আমাদের এই আয়োজন শিক্ষার্থীদের মনে উৎফুল্লতা নিয়ে আসবে। খেলায় জয়-পরাজয় থাকবে এবং মাঠে কিছু উত্তেজনা হবে তবে সেটা যেন আক্রমণাত্মক না হয়। আমরা খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলব। এতে করে আমাদের স্বাস্থ্য এবং মন উভয় ভালো থাকবে।

Advertisement

চবি ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম বলেন, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি। বর্তমানে তরুণ প্রজন্ম মোবাইল মাদকসহ বিভিন্ন ধরনের নেশাতে আসক্ত। তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসতে আমাদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন।

ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার এই টুর্নামেন্টে সংগঠনটির ২৮টি সাংগঠনিক থানা শাখা ২৮টি টিম অংশগ্রহণ করে। সেমিফাইনালে চারটি টিমের মধ্যে হাটহাজারী থানা শাখাকে হারিয়ে ফতেপুর একাদশ এবং ক্যাম্পাস শাখাকে হারিয়ে শাহ আমানত হল ফাইনালে যায়। বিজয়ী দুই টিমের মধ্যে ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন ফতেপুর একাদশ, রানার্সআপ আমানত হল শাখা।

ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন, চবি ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিম অর্থসম্পাদক মুহাম্মদ আলী ওবায়দুল্লাহ অফিস সম্পাদক মো. পারভেজ প্রচার সম্পাদক সাইদ বিন হাবিব সহ শিবিরের নেতাকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: চবি
লিংক সফলভাবে কপি হয়েছে!