সোমবার (২৩ ডিসেম্বর) ২০২৫ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় শুক্র ও শনিবার দু’দিন সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে। ফলে শিক্ষাপঞ্জি প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষকদের উৎকণ্ঠাও দূর হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তারের স্বাক্ষর কৃত এক প্রজ্ঞাপনে শিক্ষাপঞ্জি ও ছুটির এই তালিকা প্রকাশ করা হয়।
.png)
এ বিষয়ে রহিমা আক্তার জানান, শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। কিছুদিন আগে যে তথ্য ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়া। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছুটির বাইরে ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। শিক্ষাপঞ্জির এই তথ্যই সঠিক।
শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকার নিচের অংশে ৫ নম্বর অনুচ্ছেদে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহে দুদিন ছুটি থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার। এ ছুটি ছাড়া আগামী বছরের মোট ছুটি থাকবে ৭৬ দিন।