[ শিক্ষা ]
জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্য সচিব আরেফিন
মেহেদি হাসান হিমেল ও শামসুল আরেফিন। ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের মেহেদি হাসান হিমেল। কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শামসুল আরেফিন।
২৩ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সেক্রেটারি নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটিতে আরো জায়গা পেয়েছেন, যুগ্ম-আহ্বায়ক জাফর আহম্মেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিদ চৌধুরী, নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়াল, সাখাওয়াত ইসলাম খান পরাগ, রাশেদ বিন হাসিম, জাহিদুল ইসলাম জাহিদ, মাইনউদ্দিন চৌধুরী মাইন, মেহেদী হাসান রুদ্র, মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব, রবিন মিয়া শাওন, শামিম মিয়া।
.png)
এছাড়া সদস্য হিসেবে কমিটিতে আছেন মো. রিয়াসাল রাকিব, মুবাইদুর রহমান, তানভীর রহমান, আবু হেনা মুরসালিন, ইমরান হাসান ইমন, মাহিদ হোসেন, মাশফিকুল রাইন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জবি
লিংক সফলভাবে কপি হয়েছে!