[ শিক্ষা ]
রাবি মানসিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন পরিচালক অধ্যাপক এনামুল
অধ্যাপক ড. মোহা. এনামুল হক। ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মানসিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহা. এনামুল হক। উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এই নিয়োগ দেন।
বুধবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ড. মোহা. এনামুল হক মনোবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক (সম্মান) ও ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৩ সালে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
.png)
ড. মোহা. এনামুল হক ১৯৯৫ সালে প্রভাষক হিসেবে মনোবিজ্ঞান বিভাগে যোগ দেন ও ২০০৮ সালে অধ্যাপক ও ২০১৯ সালে তিনি গ্রেড-১ প্রাপ্ত হন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লিংক সফলভাবে কপি হয়েছে!