ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ডাকসুর গণতন্ত্র সংস্কারে রিভিউ কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ২৫ ডিসেম্বর ২০২৪
ডাকসুর গণতন্ত্র সংস্কারে রিভিউ কমিটি গঠন
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র সংস্কারের একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ডাকসুর গণতন্ত্রের সংযোজন-বিয়োজন নিয়ে প্রস্তাব করবেন। 

বুধবার (২৫ ডিসেম্বর) ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

সাইফুদ্দিন আহমেদ বলেন, গতকাল মঙ্গলবার ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে এর আগে শিক্ষার্থীরা গঠনতন্ত্র সংস্কারে বিভিন্ন লিখিত প্রস্তাব দিয়েছিল। তার আলোকে এই কমিটি কাজ করবে।

এর আগে গত ৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র সংস্কার এবং অবিলম্বে ডাকসু নির্বাচনের তফশিল ঘোষণার দাবি জানিয়েছে মানববন্ধন করে বিপ্লবী ছাত্র মৈত্রী।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!