ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

থার্টি ফার্স্টে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৮, ৩০ ডিসেম্বর ২০২৪
থার্টি ফার্স্টে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো- ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে থার্টি ফার্স্টে বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, থার্টি ফাস্ট নাইট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী দিন ভোর ৫টা পর্যন্ত প্রবেশ পথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী ও সাংবাদিক) ব্যতীত অন্য কেউ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবেন না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত জায়গায় কোনো ধরনের অনুষ্ঠান, আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো যাবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!