ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের খরচ যত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৪, ৩১ ডিসেম্বর ২০২৪
জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের খরচ যত
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের জন্য এ পর্যন্ত ৪৮ কোটি টাকা খরচ করেছে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন।

বছরের শেষ দিন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যয়ের হিসাব প্রকাশ করেছে সংগঠনটি।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো তথ্য অনুসারে, ফাউন্ডেশন থেকে এ পর্যন্ত মোট দুই হাজার ২২৮ জনকে সহযোগিতা করা হয়েছে। এর মাঝে ৬৪৮ জন নিহতের পরিবারকে দেওয়া হয়েছে ৩২ কোটি ৪০ লাখ টাকা। আর বাকি ১৫৮০ জন হলেন আহত, তাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে ১৫ কোটি ৫৮ লাখের একটি বেশি।

Advertisement

জুলাই-অগাস্ট মাসে আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ করা হয়। ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!