গত ১ জানুয়ারি ২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় ২১টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারো গুচ্ছ ভর্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে গত ১৫ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৮৩তম জরুরি অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়।
গুচ্ছে থাকা নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ইতঃপূর্বে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে আমরা গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে এপর্যন্ত আমাদের ৪ বার চিঠি পাঠানো হয় যেন আমরা এবারের মতো অন্তত গুচ্ছে থাকি। সেজন্য এবার হয়ত আমরা গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেবো। তবে সে সিদ্ধান্ত শিগগিরই অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং ডেকে অফিসিয়ালি জানানো হবে।
.png)
উল্লেখ্য, গত ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে ভর্তি নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।