শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক শ্রেণিতে আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
.png)
এর আগে গত ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রথমবর্ষে ভর্তির প্রাথমিক আবেদন ৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা উল্লেখ করা হয়। তবে পুনরায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে প্রশাসন।