ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে ছাত্রী হল নির্মাণের উদ্যোগ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৬, ৬ জানুয়ারি ২০২৫
২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে ছাত্রী হল নির্মাণের উদ্যোগ
ঢাবি। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে একটি ছাত্রী হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পটি’ বর্তমানে মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ছাত্রী হলে বাঙ্ক বেড স্থাপনের মাধ্যমে এরই মধ্যে বেশকিছু ছাত্রীর আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, বিশ্ব ব্যাংকের HEAT  প্রজেক্টের আওতায় ছাত্র-ছাত্রীদের জন্য আবাসন বৃত্তি চালুর বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আগামী শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যেসব ছাত্র-ছাত্রী ভর্তি হবে, তারা এই বৃত্তির আওতায় আসবে বলে আশা করা যাচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!