জানা গেছে, জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত। এ ছাড়া এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও টিউশন ফিসহ অন্যান্য ফি মওকুফ করা হবে। বৃত্তি চলাকালে প্রতি মাসে জীবিকা ভাতা হিসেবে ২ হাজার ২০০ ব্রুনাই ডলার (বাংলাদেশি টাকায় ১ লাখ ৯৫ হাজার ৬৯ টাকা) দেওয়া হবে। বৃত্তির মেয়াদ তিন ভাগে বিভক্ত। কোর্সওয়ার্ক প্রোগ্রামের মেয়াদ ১২ মাস, গবেষণা প্রোগ্রামের মেয়াদ ২৪ মাস এবং পিএইচডি ডিগ্রির সময় ৩৬ মাস।
অধ্যয়নের বিষয়সমূহ: বিজ্ঞান অনুষদের অধীনে জীববৈচিত্র্য, জীববিদ্যা, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, গণিত ও ফলিত পদার্থবিদ্যা। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নৃতত্ত্ব, ফলিত ভাষাতত্ত্ব, ইংরেজি সাহিত্য। ব্যবসায় অনুষদের অধীনে ব্যবস্থাপনা, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ফলিত অর্থনীতি ইত্যাদি।
.png)
আবেদনের যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদন করতে প্রার্থীদের প্রথম শ্রেণির ব্যাচেলর ডিগ্রি, ডক্টরাল ডিগ্রি প্রোগ্রামের জন্য মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট থাকতে হবে। মানসম্পন্ন গবেষণা প্রস্তাবনা থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতার সনদ থাকতে হবে।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ লিংকে বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত দেখা ও আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫।