[ শিক্ষা ]
রাবি শিবিরের নতুন কমিটি, নেতৃত্বে যারা
মোস্তাকুর রহমান জাহিদ ও মুজাহিদ ফয়সাল। ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে এগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের মোস্তাকুর রহমান জাহিদকে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মুজাহিদ ফয়সালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরে নিজস্ব ওয়েলফেয়ারে অনুষ্ঠিত সদস্য সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নতুন কমিটি ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদের বাসা নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। অন্যদিকে, সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সালের বাসা গাইবান্ধা জেলায়। তিনি এর আগে রাবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
.png)
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি আব্দুল মোহাইমিনসহ আরো অনেকে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!