ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ঢাবির আইন বিভাগের ৪ শিক্ষকের স্থায়ী বহিষ্কার চান শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ৭ জানুয়ারি ২০২৫
ঢাবির আইন বিভাগের ৪ শিক্ষকের স্থায়ী বহিষ্কার চান শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ছাত্র অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে চারজন শিক্ষকের বহিষ্কারের দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থীরা। বয়কট হওয়া শিক্ষকরা হলেন অধ্যাপক ড. রহমতুল্লাহ, অধ্যাপক ড. জামিলা আহমেদ চৌধুরী, আজহার উদ্দিন ভুঁইয়া এবং শাহরিমা তানজিম অর্ণি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ৪ শিক্ষককে তালাবন্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এর এক ঘণ্টা পর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ তাদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সূত্রে জানা গেছে, তাদের স্থায়ী বহিষ্কারের ছয়টি কারণ সম্বলিত স্মারকলিপি উপ উপাচার্যকে (প্রশাসন) প্রদান করা হয়েছে। পরে উপ উপাচার্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে বিষয়টি দেখভাল করার আশ্বাস দিলে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন ওই চার শিক্ষক।

উল্লেখ করা ৬ কারণ হলো-

১. জুলাই আগস্ট বিপ্লবে নেতিবাচক ভূমিকা।
২. ১৬ জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীদের নিজ বাসভবনে আশ্রয় দেওয়া।
৩. শিক্ষার্থীদের চোর অপবাদ দেওয়া।
৪. শিক্ষার্থীদের দেখে নেয়ার ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করা।
৫. গত রমজানে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলাকে অন্য রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে নিউট্রালাইজ করা।
৬. আন্দোলন চলাকালীন নীল দলের মিছিলে গিয়ে গণহত্যার সমর্থন করা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!