বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ফল প্রকাশ করা হয়।
বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্লাহ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
এ বছর বাউবির প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১২ হাজার ২৪ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬৬৪ জন। উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ৭২৫ জন ছাত্র এবং ২ হাজার ৯৩৯ জন ছাত্রী।
ফল প্রকাশ অনুষ্ঠানে বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, মূলধারার শিক্ষার বাইরে থাকা মানুষের জন্য বাউবি শিক্ষার দ্বিতীয় সুযোগ সৃষ্টি করে যাচ্ছে। নকলমুক্ত ও আধুনিক পরীক্ষাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষা ও ফল প্রকাশের প্রক্রিয়াকে দ্রুত ও প্রযুক্তিনির্ভর করা হচ্ছে।
উপাচার্য জানান, এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফল মাত্র ৪৯ কার্যদিবসে প্রকাশ করা সম্ভব হয়েছে। ফল প্রকাশে বিলম্বের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা এবার উত্তীর্ণ হতে পারেনি, তাদের হতাশ না হয়ে পুনরায় পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষাজীবন অব্যাহত রাখতে হবে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষাব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন, কিউআর কোডযুক্ত পরিচয়পত্র, ছবিযুক্ত প্রবেশপত্র এবং আগামী পরীক্ষায় ই-অ্যাটেনডেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।ফল প্রকাশ অনুষ্ঠানটি বাউবির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটেও ফলাফল দেখা যাবে।