ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এক বছর না কাটতেই শ্রাবন্তীর তৃতীয় সংসার ভাঙছে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৮, ৩ নভেম্বর ২০২০
এক বছর না কাটতেই শ্রাবন্তীর তৃতীয় সংসার ভাঙছে
অভিনেত্রী শ্রাবন্তী

দীর্ঘদিনের প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে ২০১৯ সালের ১৯ মে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে বছর না ঘুরতেই এ সংসারও নাকি ভাঙছে!

ভারতের গণমাধ্যম জানিয়েছে, শ্রাবন্তী-রোশনের বিষয়টি নিয়ে খোঁজ করতেই দেখা গেছে, অভিনেত্রীর নিজের ইনস্টাগ্রাম থেকে উধাও স্বামী রোশন সিংয়ের সমস্ত ছবি। অন্যদিকে রোশন সিংয়ের সোশ্যাল হ্যান্ডেল খুঁজলেও মিলছে না স্ত্রী শ্রাবন্তীর কোনো ছবি।

আরো পড়ুন: নাটকে কলকাতার অভিনেতাকে বিয়ে করলেন সাফা কবির! 

Advertisement

অবশ্য গণমাধ্যমটির কাছে সেই কথা স্বীকারও করেছেন দুজন। শ্রাবন্তীর স্বামী রোশন সিং তাদের সংসার ভাঙনের বিষয়ে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমরা এখন একই ছাদের নিচে থাকছি না। তবে আমাদের অতীতের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাই, আমি এ বিষয়ে কথা বলতে রাজি নই।’

আরো পড়ুন: কোনো নায়ক বাকি নেই, কার সঙ্গে হয়নি? অকপটে স্বীকার ফারিয়ার

এ প্রসঙ্গে শ্রাবন্তীর বক্তব্য, ‘প্রতিটি বিবাহ বা সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। হতে পারে আমাদের সুখের সময় আপাতত শেষ। তবে এর অর্থ এই নয় যে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা দুজনই আশা করি, শিগগিরই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে এবং বিষয়গুলো খুঁজে আমরা আবার শুরু করবো।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!