ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

টানা তিনবারের মতো সেরা করদাতা শাকিব, মুগ্ধ ঢালিউডের ‘কিং খান’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০০, ২৮ জানুয়ারি ২০২১
টানা তিনবারের মতো সেরা করদাতা শাকিব, মুগ্ধ ঢালিউডের ‘কিং খান’
শাকিব খান

সেরা করদাতা হিসেবে বিনোদন তারকাদের মধ্যে এ বছরও রাষ্ট্রীয় স্বীকৃতি ট্যাক্সকার্ড পাচ্ছেন ঢালিউডের কিং খান খ্যাত অভিনেতা শাকিব খান। এর আগে ২০১৬-১৭ এবং ২০১৮-২০১৯ অর্থবছরেও সেরা করদাতা হিসেবে এই সম্মাননা পেয়েছিলেন বাংলাদেশি কিং খান। টানা তিনবারের মতো এবারো সেরা করদাতা হিসাবে  তার নাম এসেছে। 

তবে গত দুইবার শুটিংয়ের কাজে দেশের বাইরে থাকায় সশরীরে উপস্থিত হয়ে ট্যাক্সকার্ড নিতে পারেননি শাকিব খান। এ বছর আর সুযোগটা হাতছাড়া করতে চান না তিনি। এবার তিনি সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং নিজের হাতে ট্যাক্সকার্ড নেবেন।

শাকিব খানের কথায়, এবার অবশ্যই অনুষ্ঠানে উপস্থিত থাকব। নিজ হাতে ট্যাক্সকার্ড গ্রহণ করব। কারণ, এটাও এক ধরনের অর্জন বা স্বীকৃতি।

পাশাপাশি তৃতীয়বারের মতো সেরা করদাতার তালিকায় নিজের নাম দেখে মুগ্ধতাও প্রকাশ করেন কিং খান। তিনি মনে করেন, দেশের স্বার্থে ও সচেতন নাগরিক হিসেবে কর দেয়া দায়িত্ববোধের পরিচয়। যারা করের আওতাভুক্ত, তাদের অবশ্যই কর দেয়া উচিত।

গত ২৬ জানুয়ারি ২০১৯-২০ করবর্ষের গেজেট প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বছর বিনোদন জগত থেকে সেরা করদাতাদের তালিকায় শাকিব ছাড়াও রয়েছেন তাহসান রহমান, বিদ্যা সিনহা মিম, রাইসুল ইসলাম আসাদ এবং কণ্ঠশিল্পী ও সাংসদ মমতাজ।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!