ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মনোজ-সারিকার ‘কথা ছিলো’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৯, ৬ জুন ২০২১
মনোজ-সারিকার ‘কথা ছিলো’
ফাইল ছবি

বর্তমানে ছোট পর্দায় জনপ্রিয় মুখ মনোজ প্রামাণিক। অভিনয় করেছেন বহু নাটকে। পাশাপাশি অনেকদিন ধরে উধাও থেকে হঠাৎ আবার অভিনয়ে ফিরেছেন এক সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহ। এবার তাদের দেখা যাবে ‘কথা ছিলো’ শিরোনামের একটি নাটকে। 

নাজমুল হক বাপ্পীর পরিচালয় এবং জাফরিন সাদিয়ার রচনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন রকি খান, ওমর প্রমুখ। হিয়া মাল্টিমিডিয়ার ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন হাবিবুর রহমান।

নাটকটি নির্মান প্রসঙ্গে বাপ্পী বলেন, আমি বরাবরই রোমান্টিক ধাঁচের নাটক নির্মাণে নতুনত্ব কিছু আনতে চাই। গল্পগুলোকে দর্শকের মনে আবেগের স্থান করে দিতে চাই। এই নাটকের গল্পে দারুণ কিছু টার্ন রয়েছে। যা দর্শকের জন্য ভালোলাগা তৈরি করবে। 

Advertisement

সোমবার (৭ জুন) রাত ৯টা ৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নাটকটি প্রচার হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!