[ বিনোদন ]
তৃতীয় সন্তানের জন্ম দিলেন ‘ওয়ান্ডার ওম্যান’ অভিনেত্রী
ছবি: সংগৃহীত
তৃতীয়বারের মতো মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট। মঙ্গলবার, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৩৬ বছর বয়সী হলিউডের এই অভিনেত্রী। মেয়ের নাম রেখেছেন ড্যানিয়েলা।
তৃতীয় সন্তানের মা হওয়ার খবর নিজেইই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গ্যাল গ্যাডট। সদ্যোজাত সন্তানকে সঙ্গে নিয়ে তোলা পুরো পরিবারের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
.png)
লিখেছেন, আমার মিষ্টি পরিবার। আমি এর থেকে বেশি খুশি আর কৃতজ্ঞ আর কীসে হতে পারি! আমার পরিবারে সবাই ড্যানিয়েলাকে স্বাগত জানাতে পেরে খুশি। আমি আপনাদের সবাইয়ের প্রতি ভালবাসা এবং সু-স্বাস্থ্য কামনা করছি।
গ্যাল গ্যাডট (Gal Gadot)কে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াসহ আরো অনেক তারকা।
প্রসঙ্গত ২০০৭ সালের সেপ্টেম্বরে ইজরায়েলের নাগরিক এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী ইয়ারন ভারসানোকে বিয়ে করেন গ্যাল গ্যাডট। তাদের দুই কন্যা সন্তান রয়েছে।
২০১১ সালে প্রথম সন্তান আলমা ভারসানো এবং ২০১৭ সালে মায়া ভারসানোর জন্ম হয়। এ বছর মার্চে ফের মা হওয়ার খবর জানান ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!