অপরদিকে নীরব একজন অন্ধ মানুষ। থাকে তাদের উপরের তলায়। সে বিষয়টি সমাধান করতে আসে তাতেও কোন লাভ হয় না। অবশেষে আবির একদিন সেই পুরনো প্রেমিকাকে অনেক মারধর করে। বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের উপর খেপে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়। এমন গল্পে এগোবে ‘গেম অব লাইফ’ নাটক।
শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শীহদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।
.png)
নাটকটি সম্পর্কে নির্মাতা দীপু হাজরা বলেন, ‘গেম অব লাইফ’ নাটকের গল্পটি চমৎকার। এটি মূলত প্রেমের গল্পনির্ভর নাটক। সজল, সারিকাসহ সবাই অসাধারণ অভিনয় করেছে। সম্প্রতি রাজধানীর আমিন বাজারে ‘গেম অব লাইফ’-এর শুটিং শেষ হয়েছে। আশাকরি নাটকটি দর্শকদের হৃদয়ে নাড়া দেবে।
জেড এস মাল্টিমিডিয়ার ব্যনারে ঈদের দ্বিতীয় দিন রাত ৯ টায় জিটিভিতে প্রচার হবে নাটকটি।