শুক্রবার দুপুরে একটি মসজিদে খেজুর খাইয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। অন্তর্জালে সে ছবি প্রকাশ করে এমন তথ্য জানিয়েছেন প্রসূন আজাদ।
চলতি বছরের জুনে আংটি বদল হয় তাদের। গত ২৩ জুলাই বিয়ের কথা ছিল অভিনেত্রী প্রসূন আজাদের। কিন্তু বিধিনিষেধের কারণে তা সম্ভব হয়নি। প্রসূন আজাদের বর ফারহান গাফফার পেশায় একজন ব্যবসায়ী এবং ফার্ম হাউসের মালিক।
.png)
প্রসূনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, করোনার কারণে বিয়েতে তেমন কোনো আয়োজন রাখা হয়নি। লকডাউনে কাজি অফিসও বন্ধ। তাই পাত্রী বাসায় আর বর পক্ষ মসজিদে গিয়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়।
প্রসূন বলেন, তাদের নিজেদের বাড়ির এলাকার মসজিদে বিয়ে সম্পন্ন হয়েছে। বাঙালি রীতি অনুযায়ী বিয়ে অন্যান্য আনুষ্ঠানিকতা এখনও চলছে। সবাই দোয়া করবেন। আমরা যেন সুখী হতে পারি।
এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়া প্রবাসী মুহাইমিন সানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রসূন। সে সংসার স্থায়ী ছিল দেড় বছর।২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে ক্যারিয়ার শুরু করেন প্রসূন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মানুষের বাগান’, ‘পদ্মপুরাণ’সহ বেশ কয়েকটি সিনেমা।