ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মেকআপ বক্স জব্দ, তাই সাজতে পারছেন না পরীমনি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪১, ১৫ সেপ্টেম্বর ২০২১
মেকআপ বক্স জব্দ, তাই সাজতে পারছেন না পরীমনি
পরীমনি

ঢাকাইয়া ছবির জনপ্রিয় নায়িকা পরীমনি। মাদক মামলায় জড়িয়ে পরার কারণে তার ব্যবহৃত বেশ কিছু সামগ্রী জব্দ করা হয়েছে। তার মধ্যে রয়েছে নায়িকার মেকআপ বক্সও। আর এ কারণে অনেকটা বিপাকেই পড়েছেন পরীমনি। 

এদিকে, আজ বুধবার (১৫ সেপ্টম্বর) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে মাদক মামলায় হাজিরা দেন পরীমনি। এসময় আইনজীবীর মাধ্যমে তিনি গাড়ি, ল্যাপটপ, মোবাইল ও প্রয়োজনীয় জিনিসপত্র ফিরে পেতে আবেদন করেন।

পরীমনি বলেন, গাড়িটি আমার। গাড়ির সকল কাগজপত্র আমার কাছে আছে। গাড়িটি না থাকায় আমি চলাচলে খুব সমস্যা বোধ করছি। মোবাইলের কারণে আমি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিনা। জব্দ হওয়া প্রসাধনীর বক্সটির কারণে আমার মেকআপ করতেও অসুবিধা হচ্ছে। এছাড়াও চাবির বক্স রয়েছে। এগুলো আমার খুব প্রয়োজন। আমি অনুরোধ করছি এগুলো ফিরিয়ে দেয়ার জন্য।

Advertisement

এরপর বিচারক এগুলো মালিকানা যাচাই করে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

অপরদিকে এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক প্রতিবেদন দাখিলের জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেন।

এর আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কারামুক্তি হন পরীমনি।

গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাবব)।

ওইদিনই রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে একটি সাদা মাইক্রোবাসে র্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। পরদিন ৫ আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে বনানী থানার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!