ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শুটিং ফ্লোর থেকে মেকআপ রুম, মাদকে আসক্ত তারকারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:০৬, ৫ অক্টোবর ২০২১
শুটিং ফ্লোর থেকে মেকআপ রুম, মাদকে আসক্ত তারকারা
প্রতীকী ছবি

মাদককাণ্ডে উত্তাল বলিউড। শনিবার গোয়াগামী এক প্রমোদতরী থেকে আটক করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। তখন সেই প্রমোদতরীতে চলছিল মাদক পার্টি। দীর্ঘ জেরার পরে রোববার তাকে গ্রেফতার করে এনসিবি। যদিও আরিয়ানের কাছে থেকে কোনো মাদক পাওয়া য়াযনি বলেই দাবি করেন তার আইনজীবী। 

তবে এটাই প্রথম নয় এর আগেও মাদককাণ্ডে জড়িয়েছে একাধিক তারকার নাম। দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে সারা আলি খান, বিভিন্ন সময় এনসিবি আটক করেছে বলিউডের তারকাদের। এই মাদক জালের বিস্তার বলিউড ছাড়িয়ে টলিউডেও বিদ্যমান। রোববার এমনটাই দাবি করেন প্রযোজক রানা সরকার।

সম্প্রতি আরিয়ানের গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়ায় প্রযোজক সতর্ক করেন কলকাতার সেলিব্রিটিদের। তিনি লেখেন, কলকাতায় যেসব সেলিব্রিটিরা নেশার সঙ্গে জড়িত এখনই এসব ছেড়ে দিন। তিনি দাবি করেন যে, মেগা সিরিয়ালের ফ্লোরে, ফিল্মের মেকআপ রুমে, ফটোশুটে, পাবলিক প্লেসে সেলিব্রিটিরা বেপরোয়াভাবে নেশা করছে। এমনকি তাদের প্রশ্রয় দিচ্ছেন পরিচালক, প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষও। 

Advertisement

তাদের উদ্দেশ্যেই রানা সরকার লেখেন, যেকোনো সময় ধরা পরে যাবেন। পরিবারের কথা ভাবুন ,সমাজের কথা ভাবুন, ক্যারিয়ারের কথা ভাবুন।

টলিউডে কান পাতলেই শোনা যায় মাদকদ্রব্য সেবনের নানা গল্প। পার্টি থেকে শুরু করে অনেক অভিনেতারই নিত্যদিনের সঙ্গী গাঁজা থেকে শুরু করে নানা ধরনের মাদক। ড্রাগ নেওয়ার কথা অনেক সময় প্রকাশ্যে স্বীকারও করেছেন কিছু অভিনেতা। অতীতে চোখ রাখলেও দেখা যায় এরকম নানা ঘটনা। 

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা মহুয়া রায়চৌধুরী অবসাদে নেশা করতেন। তবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায় মাদকের নেশা ছেড়ে সাধারণ জীবনে ফিরেছেন এরকম উদাহরণও রয়েছে টলিউডের তারকাদের।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!