ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শুটিং সেটে অভিনেতার গুলিতে চিত্রগ্রাহক নিহত, আহত পরিচালক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৬, ২২ অক্টোবর ২০২১
শুটিং সেটে অভিনেতার গুলিতে চিত্রগ্রাহক নিহত, আহত পরিচালক
ছবি: অ্যালেক বল্ডউইন ও হালেনা হাচিনস

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে সিনেমার সেটে অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে এক নারী চিত্রগ্রাহক নিহত ও সিনেমাটির পরিচালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বোনানজা ক্রিক র‌্যাঞ্চে হলিউড ছবি ‘রাস্ট’ এর সেটে এমন ঘটনা ঘটে।

ছবিটির প্রধান নায়ক হিসেবে শুট করছিলেন ‘মিশন ইম্পসিবল’ ছবি খ্যাত অভিনেতা অ্যালেক বল্ডউইন। হঠাৎই সেটে এমন ঘটনায় স্তম্ভিত হয়ে যায় সবাই।

Advertisement

সিনেমার শুটিংয়ে যেসব বন্দুক ব্যবহার করা হয়, সেগুলো ‘প্রপ গান’ নামে পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রে ‘প্রপ গান’ হিসেবে নকল বন্দুক ব্যবহৃত হয়। কখনো কখনো সত্যিকারের বন্দুক ও গুলি ব্যবহৃত হলেও নেয়া হয় নানান সতর্কতামূলক ব্যবস্থা।

তবে বৃহস্পতিবার বোনানজা ক্রিক র‌্যাঞ্চে ঠিক কী ঘটেছিল, তার বিস্তারিত এখনো জানা যায়নি।

বিবিসি জানিয়েছে, গুলিবিদ্ধ ৪২ বছর বয়সী হালেনা হাচিনসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

তদন্তকারীরা পুরো ঘটনা খতিয়ে দেখছে, বলেছে পুলিশ।

নিহত হাচিনস ওই চলচ্চিত্রটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন বলে ভ্যারাইটি ম্যাগাজিনকে নিশ্চিত করেছে এক ট্রেড ইউনিয়ন।

এই মৃত্যুকে ‘ভয়াবহ দুঃসংবাদ’ ও ‘অপূরণীয় ক্ষতি’ অ্যাখ্যা দিয়েছে ইন্টারন্যাশনাল সিনেমাটোগ্রাফার গিল্ড।

গুলিবিদ্ধ পরিচালক ৪৮ বছর বয়সী জোয়েল সুজা এখনো চিকিৎসাধীন।

তদন্ত চলছে, এই ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি, বলেছে নিউ মেক্সিকোর পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!