ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউড অভিনেতা ইউসুফ হুসেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৫০, ৩০ অক্টোবর ২০২১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউড অভিনেতা ইউসুফ হুসেন
ইউসুফ হুসেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউডের প্রবীণ অভিনেতা ইউসুফ হুসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি থেকে দীর্ঘদিন ধরেই তার চিকিৎসা চলছিল। শনিবার সকালে এই হাসপাতালেই মারা যান তিনি। 

অভিনেতার জামাই বিখ্যাত পরিচালক হনসল মেহতা ইউসুফ হুসেনের মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। ইনস্টাগ্রামে শ্বশুরকে হারানোর শোকবার্তাও পোস্ট করেছেন হনসল। প্রবীণ অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া।

Advertisement

প্রবীণ অভিনেতা ইউসুফ হুসেনের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন বলিউডের অভিনেতারা। তাদের মধ্যে রয়েছেন অভিষেক বচ্চন, মনোজ বাজপেয়ী। ২০০৩ সালে কুছ না কহো ছবিতে ইউসুফ হুসেনের সঙ্গে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। 
অভিষেক ট্যুইটারে লিখেছেন, রেস্ট ইন পিস ইউসুফজি। আমরা অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি, কুছ না কহো থেকে শুরু করে শেষ বব বিশ্বাস। উনি খুবই ধীর, দয়ালু ও উষ্ণ চরিত্রের ছিলেন। ওর পরিবারকে সমবেদনা জানাই।

মনোজ বাজপেয়ী ট্যুইটারে লিখেছেন, দুঃখের খবর!!! সফিনা হুসেন ও হনসল মেহতাকে সমবেদনা জানাই ও গোটা পরিবারকে!!! রেস্ট ইন পিস ইউসুফ সাব। 

পূজা ভাটও সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করেছেন। ধুম ২, রইস, বিবাহ, রোড টু সঙ্গম-এর মতো একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন ইউসুফ হুসেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!