ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বন্ধ হচ্ছে সিরিয়াল ‘তিতলি’, নেপথ্যে কী?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৪, ৩১ অক্টোবর ২০২১
বন্ধ হচ্ছে সিরিয়াল ‘তিতলি’, নেপথ্যে কী?
ফাইল ছবি

২০২০ সালের জুলাই থেকে শুরু হয়েছিল ভারতীয় বাংলা সিরিয়াল ‘তিতলি’ এর প্রচার। এতে নাম ভূমিকায় মধুপ্রিয়া চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক।

শুরু থেকে বিভিন্ন কারণ আলোচনায় ‘তিতলি’। প্রশিক্ষণ ছাড়াই বিমান চালানোর ঘটনায় ‘তিতলি’ কে নিয়ে বেশ সমালোচনাও হয়েছিল। 

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের তোপের মুখে পড়েছিল সিরিয়ালটি। ভাইরাল হয়ে গিয়েছিল, ‘তিতলি কি পারবে?’ সংলাপটি।

Advertisement

নতুন খবর হলো, এবার বন্ধ হতে যাচ্ছে ‘তিতলি’ সিরিয়াল। টিআরপিতে নেই। তাই এটি বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। এমন কথাই ঘুরে বেড়াচ্ছে টালিপাড়ার অলিতে গলিতে।

এরই মধ্যে শেষ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। আজ প্রচার হবে এর শেষ পর্বটি। সিরিয়ালটি বন্ধের ব্যাপারে মুখ খুলেছেন তিতলি ওরফে মধুপ্রিয়া চৌধুরী। ভারতীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি জানান, হঠাৎ করেই তিতলি বন্ধ হচ্ছে না, বরং একটি গল্পের শেষ হচ্ছে।

তার ভাষায়, সব কিছুর যেমন শুরু আছে, তেমনি শেষও আছে। তিতলির ক্ষেত্রেও তাই। এ সিরিয়ালটি কোনো ফ্যামিলি ড্রামা না। একটি মেয়ের স্বপ্নপূরণের গল্প। সে গল্প অনেক আগেই শেষ হয়েছে। তারপরেও সিরিয়ালটি চলছিল। নতুন করে তিতলির গল্পে কিছু নেই। শুধু শুধু গল্পে গোঁজামিল দিয়ে কী লাভ! তার থেকে ভালো শেষ হয়ে যাওয়া।

তিতলিখ্যাত এ অভিনেত্রী আরো বলেন, শেষ পর্বের শুটিংয়ে আমরা সবাই কেঁদে ফেলেছিলাম। ভীষণ মন খারাপ ছিল আমাদের। সবাই পরিবারের মতো হয়ে উঠেছিলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘তিতলি’ সিরিয়ালটি প্রচারের সময় বদলে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। তাই দর্শক কমতে শুরু করেছে। ফলে ‘তিতলি’ নিয়ে আর সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নেই।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!