ঐশ্বরিয়াকে নিয়ে যত বিতর্ক
তাকে বলা হয় সর্বকালের সেরা মিস ওয়ার্ল্ড। তার সৌন্দর্যকে তুলনা করা হয় অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে, সেই তর্কেও তার পক্ষের ভক্তরা জিতিয়ে দেন তাকে। তিনি আর কেউ নন, ঐশ্বরিয়া রাই বচ্চন।
১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড হন তিনি। তারপর বলিউডে পা রাখেন। সবকিছু মিলিয়ে সফল ব্যক্তিত্ব ঐশ্বরিয়া রাই বচ্চন। ক্যারিয়ার ও ঘর সবই সামলাচ্ছেন বেশ পোক্ত হাতে।
কিন্তু জানেন কী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে এমন কিছু বিতর্ক আছে, যা এখনো বহুলভাবে সমালোচিত।
.png)
চলুন জেনে নেওয়া যাক কি কি কারণে সমালোচিত হয়েছেন প্রাক্তন এই বিশ্ব সুন্দরী-
* ১৯৯৪ সালে মনীষা কৈরালা দাবি করেন, তার তৎকালীন বয়ফ্রেন্ড রাজীব মুলচন্দনি তার জন্য ঐশ্বরিয়াকে ত্যাগ করেন। যদিও মনীষার সেই দাবি নস্যাত করেন ঐশ্বরিয়া। যা নিয়ে সেই সময় জোর বিতর্ক হয়।
* হাম দিল দে চুকে সানাম-এর সময় থেকে সালমান খানের খানের সঙ্গে ডেট শুরু করেন ঐশ্বরিয়া। কিন্তু, বেশ কিছুদিন পর সালমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। সালমান তাকে শারীরিকভাবে নিগ্রহ করতেন বলে ওই সময় দাবি করেন ঐশ্বরিয়া।
* জনপ্রিয় পরিচালক সুভাষ ঘাই’র সিনেমায় অভিনয় করার জন্য নাকি মরিয়া ছিলেন রাই। সেই সময় নাকি কাস্টিং কাউচের পাল্লায়ও পড়েন তিনি। নেপথ্যে ছিলেন সুভাষ ঘাই। এমনই দাবি করেন অভিনেতা শক্তি কাপুর। যে অভিযোগ অবশ্য উড়িয়ে দেন ঐশ্বরিয়া।
* ‘চালতে চালতে’ সিনেমায় নাকি রানি মুখার্জির পরিবর্তে ঐশ্বরিয়ার অভিনয়ের কথা ছিল। কিন্তু শাহরুখ খান সেই সময় ঐশ্বরিয়াকে সরিয়ে সেখানে রানিকে আনেন। ওই ঘটনার পর থেকেই ঐশ্বরিয়ার সঙ্গে এসআরকে-র ক্যাট ফাইট শুরু হয় বলেও শোনা যায়।
* সালমানের সঙ্গে ব্রেকআপের পর বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া। তখন সালমান নাকি বিবেককে ৪১ টি মিসড কল করেছিলেন। এবং বিবেককে সালমান হুমকিও দিচ্ছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। যদিও বিবেকের ওই দাবিকে ‘ছেলেমানুষী’ বলে দাবি করেছিলেন ঐশ্বরিয়া।
* ধুম টু-তে হৃত্বিক রোশনের সঙ্গে ঐশ্বরিয়ার ‘কিসিং’ নিয়ে বচ্চন পরিবারের আপত্তি ছিল বলে শোনা যায়। যা নিয়ে জোর চর্চাও শুরু হয়। এছাড়াও ঐশ্বরিয়ার সঙ্গে নাকি তার শ্বশুর অমিতাভ বচ্চনের সম্পর্ক রয়েছে। এমন গুঞ্জনও শোনা যায় এক সময়। যদিও বিষয়টিকে গুজব বলেই দাবি করা হয়।
* একটি ব্র্যান্ডের এম্বাসেডর হয়ে কান ফেস্টিভ্যালে হাজির হন একটি ব্র্যান্ডের মুখ হয়ে কান ফেস্টিভ্যালে হাজির হন ঐশ্বরিয়া এবং সোনাম কাপুর। তখন ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে সম্মোধন করে বিতর্কে জড়ান অনিল কাপুরের মেয়ে।
* বলিউডে ডেবিউয়ের পর ঐশ্বরিয়া নাকি একাধিক সার্জারি করিয়েছেন। এমন গুঞ্জন শোনা যায়। যদিও বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন সাবেই এই বিশ্ব সুন্দরী।