বেশকিছুদিন আগে ছোট্ট যুবানকে সঙ্গে নিয়ে মালদ্বীপে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। সেখান থেকেই নানান মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারকা দম্পতি। কখনো হোটেলের পুলে জলকেলির ছবি, কখনো বা ছোট্ট যুবানকে নিয়ে সুইম স্যুটে দেখা গেছে অভিনেত্রীকে। যে সমস্ত পোস্ট নিয়ে কিছু লোকজন আবার ট্রোল করতেও ছাড়েননি। ভারী চেহারা নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে।
তবে খোলামেলা পোশাকে হট লুকে যেন সেসব সমালোচনারই জবাব দিলেন অভিনেত্রী। ছবি পোস্ট করে শুভশ্রীর ক্যাপশান, ''সমুদ্রের গর্জন হল আত্মার সঙ্গীত।''
.png)
মা হওয়ার পর ইতিমধ্যেই শ্যুটিং সেটে ফিরেছেন শুভশ্রী। রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে বসা ছাড়াও খুব শীঘ্রই ছবির কাজেও হাত দিতে চলেছেন তিনি। পাশাপাশি বেশকিছু ফটোশ্যুটেও দেখা যাচ্ছে অভিনেত্রীকে।