ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মেকআপহীন ছবি দেখে চমকে উঠলেন শ্রাবন্তী নিজেই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৬, ১৪ নভেম্বর ২০২১
মেকআপহীন ছবি দেখে চমকে উঠলেন শ্রাবন্তী নিজেই
ফাইল ছবি

মুখে মেকআপের লেশ মাত্র নেই। চোখে মোটা ফ্রেমের চশমা। চুল টেনে পিছমোড়া করে বাঁধা। ডিগ্ল্যাম লুকে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই ছবি তাকে ট্যাগ করে টুইটারে শেয়ার করেন প্রযোজক রানা সরকার। নিজের মেকআপহীন ছবিটি দেখে চমকে ওঠেন অভিনেত্রী। 

শ্রাবন্তীর ছবি শেয়ার করে রানা সরকার লিখেছিলেন, আমার চশমার ফ্রেমে তার প্রত্যাবর্তন। সেই ছবি শেয়ার করে আবার শ্রাবন্তী চমকে যাওয়ার দু’টি ইমোজি ব্যবহার করে লেখেন, আমাকে ভয়ংকর লাগছে দেখতে।

শ্রাবন্তীর পোস্ট

Advertisement

অবশ্য মজার ছলেই একথা লিখেছেন শ্রাবন্তী। দু’দিন আগেই টুইটারের মাধ্যমে বিজেপির সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন অভিনেত্রী। লেখেন, যে দলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। বাংলার জন্য তাদের উদ্যোগী মনোভাব ও আন্তরিকতার অভাব দেখেই এই সিদ্ধান্ত।

অভিনেত্রীর এই টুইটের পর থেকেই তার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে। সেই জল্পনা আবার পুরোপুরি নস্যাৎ করে দেননি অভিনেত্রী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!