সোশ্যাল মিডিয়া প্রায়ই নিজের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। আর তা দেখে যে কারোরই হৃদয়ে কাঁপন উঠবে এইটাই স্বাভাবিক। ফেসবুক পেজে তার প্রায় ১ কোটি ফলোয়ার! নিজের পেজে নিয়মিতই নানা আপডেট দিয়ে থাকেন পূর্ণিমা।
প্রকাশ করেন নতুন নতুন ছবিও। সেই ধারাবাহিকতায় সোমবার (১৫ নভেম্বর) নতুন তিনটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি।
ক্যাপশনে পূর্ণিমা লেখেন, আমি তোর ছায়া হবো কিছুটা বেহায়া হবো
চেয়ে নেবো চেনা আবদার...!
.png)
রোমান্টিক এই ছবি ও ক্যাপশন দেখে কমেন্ট করা থেকে নিজেকে সামলাতে পারেননি চিত্রনায়ক ওমর সানী। প্রশংসা করে তিনি লিখে ফেলেন ‘ওয়াও’। মুহূর্তে মধ্যেই এই লেখার বিপরীতে সেখানে পাল্টা মন্তব্য করা শুরু করে দেন নেটিজেনরা।
কয়েকজন নেটিজেন সেখানে ‘মৌসুমী’কে উদ্দেশ্য করে লেখেন, মৌসুমী আপা আসুন। ‘মৌসুমি আপু দেখেন ওমর সানী ভাই কী লিখেছেন।’ যদিও পুরো বিষয়টি সবাই মজার চলেই লিখেছেন।
পূর্ণিমার এই ছবি কয়েক ঘণ্টায় এক লাখ তেইশ হাজার রিয়্যাকশন পেয়েছে। মন্তব্য পড়েছে ১৭ হাজারেরও বেশি।