ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মাত্র চার দিন ‘সময়’ দিলেই সামান্থা পাবেন ২ কোটি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:২৬, ১৭ নভেম্বর ২০২১
মাত্র চার দিন ‘সময়’ দিলেই সামান্থা পাবেন ২ কোটি
ফাইল ছবি

বিবাহবিচ্ছেদের পর নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এই খবর বেশ কয়েক দিন আগের। এবার নতুন খবর হচ্ছে মুক্তির অপেক্ষায় রয়েছে আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ওয়ান’। সেখানে একটি আইটেম গানে পারফর্ম করবেন এই অভিনেত্রী।

সিনেমাটিতে আইটেম গার্ল হিসেবে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমার সিংহভাগ কাজ শেষ। তবে নির্মাতা সুকুমার নতুন করে এতে আইটেম গান যুক্ত করতে চাচ্ছেন। এ জন্য বেশ কিছু দিন ধরেই একজন আবেদনময়ী নায়িকা খুঁজছিলেন। অবশেষে সামান্থাকে বেছে নিয়েছেন তারা।

জানা গেছে, সম্প্রতি আইটেম গানে পারফর্ম করার জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হয়েছে। তিনিও সানন্দে রাজি হয়েছেন। তাই শিগগিরই ক্যামেরার সামনে খোলামেলা রূপে কোমর দোলাতে দেখা যাবে সামান্থাকে। আর এ কারণে প্রযোজককে গুণতে হবে ২ কোটি টাকা।

Advertisement

অনেক আগেই ‘পুষ্প’ সিনেমার কাজ শুরু হয়েছিল। কিন্তু করোনার কারণে দীর্ঘ দিন থেমে থাকে শুটিং। সম্প্রতি আবারো শুরু হয়েছে। এই সিনেমায় আল্লু অর্জুনকে একজন ট্রাক ড্রাইভারের চরিত্রে দেখা যাবে। তার স্ত্রীর ভূমিকায় আছেন রাশমিকা মান্দানা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!