[ বিনোদন ]
দামাদামির পর প্রযোজকের সঙ্গে ৪ কোটিতে রাজি নয়নতারা
নয়নতারা
কলকাতার অভিনেতা চিরঞ্জীবীকে নিয়ে ‘গডফাদার’ নামে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা মোহন রাজা। শুরু থেকেই এ সিনেমায় ভারতের দক্ষিণী সিনেমার নারী সুপারস্টার নয়নতারার অভিনয়ের কথা শোনা যাচ্ছিল।
কিন্তু সব গুঞ্জনের অবসান হলো এবার। ‘গডফাদার’ সিনেমায় অভিনয়ের জন্য সম্মতি দিয়েছেন নয়নতারা।
এ বিষয়ে জানা যায়, ‘গডফাদার’ সিনেমায় অভিনয়ের জন্য চার কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন নয়নতারা। এরপর অনেক দামাদামির পর অভিনেত্রীর দেয়া প্রস্তাবেই রাজি হন ‘গডফাদার’ সিনেমার প্রযোজক।
.png)
‘গডফাদার’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। এতে আরো অভিনয় করবেন মীনা, খুশবু, কীর্তি সুরেশ, প্রকাশ রাজ, জ্যাকি শ্রফসহ অনেকে।
বর্তমান সময়ে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকা নয়নতারা। বেশ কিছু নারী কেন্দ্রীক চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। নয়নতারার পরবর্তী সিনেমা ‘আনাত্তে’। এ সিনেমারও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রজনীকান্ত।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!