বি-টাউনে জোর ফিসফাস চলছে যে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনাক্ষী সিনহা। আর তিনি নাকি সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খানের পরিবারের সদস্য হতে চলেছেন।
বলিউডের জোর খবর সালমান খানের ভাই সোহেল খানের শ্যালক সচদেবাকে বিয়ে করতে চলেছেন বলিউড এই সুন্দরীর। তবে এবারই নতুন নয়। ২০১৭ সালেও আরো একবার তার বিয়ে নিয়ে বলিউডে ভূমিকম্প শুরু হয়েছিলো। কিন্তু বেশিদিন না যেতেই তা বন্ধ হয়ে যায়।
.png)
কিন্তু এবার আবারো সোনাক্ষীর বিয়ে নিয়ে ভূমিকম্প শুরু হয়েছে। জানা যায়, সোনাক্ষী সিনহার পরিবারের জামাই হিসেবে বান্টি সচদেবাকে দারুণ পছন্দ। আর খুব তাড়াতাড়ি চার হাত এক করতে চান তারা। বান্টি পিআর (জনসংযোগ) সংস্থা কর্নারস্টোনের মালিক।
মূলত এই ভূমিকম্পের সূত্রপাত হয় পার্টিকে কেন্দ্র করে। সোনাক্ষী আর বান্টিকে একাধিক পার্টিতে একসঙ্গে দেখা গেছে। সোনাক্ষী এক সাক্ষাৎকারে বান্টি সম্পর্কে বলেছিলেন, বান্টি স্বনির্মিত মানুষ। আর এখন অবিবাহিত জীবন উপভোগ করতে চায় ও।
তবে এই বলিউড নায়িকা স্কুলজীবনে এক ছেলের প্রেমে পাগল ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ কথা ফাঁস করেছিলেন। পরে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন সোনাক্ষী। আর এ ব্যাপারে নিজেকে ভাগ্যবতী মনে করেন তিনি।