তবে এটাই প্রথম নয়, রানু মণ্ডল কোনো ভাইরাল গানে গা ভাসিয়ে সেই গান নিজেই গাইলেন। এর আগে শ্রীলঙ্কার গায়িকার বিখ্যাত ‘মানিকে মাগে হিতে”ও গাইতে দেখা গিয়েছে রানুকে। আর এবার কাঁচা বাদাম গান নিয়ে ফের দর্শকের সামনে হাজির হলেন ‘তেরি মেরি কাহানী” খ্যাত রানু মণ্ডল।
এর আগে ভুবন বাদ্যকর থানায় গিয়ে অভিযোগ করেছেন, ইউটিউবে তার গানের সত্ত্ব অন্যদের নামে সংরক্ষিত। অথচ তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই ইউটিউবে। সপ্তাহখানেক ধরেই গানটি ফেসবুক, টিকটক, ইউটিউবে ভাইরাল হওয়ায় অনেকে সেখান থেকে অর্থ উপার্জন করলেও গানের স্রষ্টা ভুবন কোনো অর্থ পাননি। গানের শিল্পী হিসেবে তার নামও অনেকে উল্লেখ করছেন না।
.png)
নিজের নামে গানের সত্ত্বের পাশাপাশি গান থেকে উপার্জিত অর্থ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে ভুবন জানান, গানটি ভাইরাল হওয়ার পর প্রচুর মানুষ বাড়িতে ভিড় করছেন। সবাই আমার গান ভিডিও করতে চান। তারপর সেই গান নেট মাধ্যমে ছেড়ে অনেক টাকা আয়ও করছেন। অথচ আমার হাত খালি।