ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এবার ওমের সঙ্গে ‘সংসার’ বাঁধবেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ৮ ডিসেম্বর ২০২১
এবার ওমের সঙ্গে ‘সংসার’ বাঁধবেন শ্রাবন্তী
ফাইল ছবি

এই প্রথম বার জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তী চক্রবর্তী এবং ওম সাহানি। নবাগত পরিচালক অয়ন দে-র প্রথম ছবি ‘ভয় পেয়ো না’র মুখ্য চরিত্রে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে দু’জনকে। 

তমসা আর ডা. সুশান্তকে ঘিরে এগোয় এই হরর থ্রিলার। তাদের বিয়ের পরে সুশান্তের মা বহ্নিশিখার সঙ্গে তমসার সম্পর্ক চরম তিক্ত। ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ানোর চক্রান্ত চলে তমসার বিরুদ্ধে, যার রেশ ধরেই উন্মোচিত হয় আর এক রহস্য। 

তমসার চরিত্রটি নিয়ে শ্রাবন্তী বললেন, খুব সাধারণ চরিত্র মনে হলেও শেষে গিয়ে একটা দারুণ চমক আছে। গল্পটা প্রথম বার শুনে আমিও চমকে গিয়েছিলাম। ওম আর ওর স্ত্রী মিমি আমার খুব ভাল বন্ধু। এই প্রথম ওমের সঙ্গে জুটি বাঁধব ভেবেই ভাল লাগছে। ও খুবই প্রমিসিং।

Advertisement

শ্রাবন্তীর সঙ্গে এর আগে ‘হুল্লোড়’ ছবিতে কাজ করেছেন ওম। বললেন, জুটি হিসেবে এটা প্রথম কাজ বলে একটা আলাদা ভাল লাগা রয়েছে। সামনেই মিমির সঙ্গে আর একটা হরর ছবিতে কাজ করছি। তার পরে ‘ভয় পেয়ো না’র কাজ শুরু হবে।

অনুপম রায়, অন্তরা মিত্র, রাজ বর্মনের মতো শিল্পীরা গাইবেন ছবির জন্য। সঙ্গীত পরিচালনায় ডাব্বু। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে শুটিং।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!