ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘সেকেন্ড ইনিংস’ শুরু করলেন সৃজিত-মিথিলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ৮ ডিসেম্বর ২০২১
‘সেকেন্ড ইনিংস’ শুরু করলেন সৃজিত-মিথিলা
ফাইল ছবি

বিনোদন পাড়া থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতেই চর্চিত জুটি সৃজিত মুখার্জি ও রাফিয়াদ রশিদ মিথিলা। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে শিরোনামে থেকেছেন এই জুটি। তাদের সব বিষয়েই নেটাগরিকদের জানার আগ্রহের কমতি নেই।

গত সোমবার (৬ নভেম্বর) ছিল সৃজিলার দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে সৃজিতকে শুভেচ্ছা জানিয়েছেন মিথিলা। নিজেদের দাম্পত্য জীবনকে ‘অ্যাডভেঞ্চার’ নাম দিয়েছেন তিনি।

গত বছরও একই দিনে সৃজিতকে শুভেচ্ছা জানিয়েছিলেন মিথিলা। সেই মেমরি শেয়ার করেছেন তিনি। শেয়ারের ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘অ্যান্ড দ্যা অ্যাডভেঞ্চার কনটিনিউস… হ্যাপি সেকেন্ড ইনিংস মিস্টার মুখার্জি। মে উই মেক আ উইনিং টিম।

Advertisement

এছাড়াও পারিবারিকভাবে তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন তারা। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছেন মিথিলা। সেখানে পরিবার ও বন্ধুবান্ধবদের অনেকেই উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!