ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রভাকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী ঊর্মিলা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৮, ৮ ডিসেম্বর ২০২১
প্রভাকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী ঊর্মিলা
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের পথে পথে নানা ঝামেলায় পড়েন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তারপরও তার ক্যারিয়ারে দেখার মতো ধারাবাহিকতা আছে। নিয়মিত কাজ করে যাচ্ছেন। তবে অবসর সময়ে একান্ত ব্যক্তিগত জীবন নিয়ে থাকেন প্রভা।

এবার সাদিয়া জাহান প্রভার প্রসংশা করলেন ঊর্মিলা শ্রাবন্তী কর। নিজের ফেসবুক আইডিতে প্রভার একটি ছবি পোস্ট করেছেন ঊর্মিলা। যেখানে প্রভাকে দেখা যাচ্ছে, অফ হোয়াইট রঙের শাড়ি পরেছেন। হাতে চুড়ি, কানে দুল। হাস্যোজ্বল মুখে প্রভা চেয়ে আছেন নিচের দিকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভা সক্রিয়। প্রতিনিয়ত ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। তবে তার কোনো ছবিতেই মন্তব্য করার সুযোগ পায় না কেউ। কারণ তিনি সেই অপশন বন্ধ করে রাখেন। তাই হয়তো ঊর্মিলা নিজের আইডি থেকেই মন্তব্য করেছেন।

Advertisement

ঊর্মিলা লিখেছেন, ‘কে তুমি, কী তোমার পরিচয়, কোন গগনে থাকো? কোথা থেকে আবির্ভাব হলে হে পরী? স্বর্গ থেকে বুঝি?’ ঊর্মিলার এই পোস্টে মন্তব্য করেছেন প্রভাও। লিখেছেন, ‘ওলে বাচ্চা...আপুনি, খুব ভালোবাসি তোমায়’।

বর্তমানে একাধিক ধারাবাহিক নাটকের কাজে ব্যস্ত রয়েছেন ঊর্মিলা। অন্যদিকে প্রভা সম্প্রতি অভিনয় করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। যেটার নাম ‘পারফর্মার’।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!