ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলি, ছিলেন একই হোটেলে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০২, ২৩ ডিসেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলি, ছিলেন একই হোটেলে
ছবি: সংগৃহীত

তারকাদের জীবন নিয়ে আলোচনা-সমালোচনা কম হয় না। সারা পৃথিবীতেই চর্চার শীর্ষে থাকে শোবিজ দুনিয়া। আর ঢালিউডও এর ব্যতিক্রম না। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে চিত্রনায়িকা শবনম বুবলির প্রেম-বিয়ের গুঞ্জন নতুন নয়। সম্প্রতি ফের সেই গুঞ্জন উসকে দিয়েছে যুক্তরাষ্ট্রে একই হোটেলের সামনে দুজনের ছবি প্রকাশ্যে আসার পর।

অন্তর্জালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাঝারি দামের, সীমিত পরিষেবা হোটেলগুলোর একটি হিলটন গার্ডেন ইনের সামনে বেশ কিছু ছবি প্রকাশ করে শবনম বুবলি। ক্যাপশন তিনি লিখেন, থ্রোব্যাক যুক্তরাষ্ট্র অনেক স্মৃতির দেশ।

এরপরে একই হোটেলের সামনে নিজের ছবি শাকিব খান অন্তর্জালে প্রকাশ করেছেন। তারপর থেকে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্তরা। তবে কি ইঙ্গিতে দুই তারকা তাদের সম্পর্কের বার্তা দিলেন? এমন জল্পনা সিনেপাড়ায়।

Advertisement

যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনো মুখ খোলেননি শাকিব-বুবলি। চিত্রনায়িকা বুবলি সব সময়ই দাবি করে এসেছেন, শাকিব খান তার অভিভাবকের মতো। যদিও একাধিক বার শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস দুজনকে জড়িয়ে নানা মন্তব্য করেছেন।

গুঞ্জন তো গুঞ্জনই, সত্যটা বলবে সময়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!