জানা গেছে, প্রথমে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিশাত আলমকে বিয়ে করেন ইলিয়াস। সে সময় নিশাত মেডিকেল সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিশাতের সঙ্গে বিচ্ছেদের পর কারিনকে বিয়ে করেন এই গায়ক। কারিন সুইডেনের স্টোকহোমে থাকেন। তবে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তৃতীয় স্ত্রী সুবাহর সঙ্গে রাজধানীর বনানীতে সংসার করছেন ইলিয়াস।
এ ব্যপারে ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী কারিন বলেন, বিয়ের ব্যাপারে আমি কিছুই জানি না। আপনার কাছেই প্রথম শুনলাম। খবরটি শুনে খুব অবাক হলাম। কী বলা উচিত বুঝতে পারছি না। তবে আমি এভাবে ছেড়ে দেব না, যা করণীয় তা করব। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব।
.png)
দর্শকদের চোখ ফাঁকি দিয়ে নবাগত নায়িকা শাহ হুমায়রা সুবাহকে বিয়ে করে সংসার পেতেছেন ইলিয়াস। ২০১৯ সালে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান শাহ হুমায়রা সুবাহ। এরপর একে একে ছয়টি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। যদিও এখন পর্যন্ত কোনোটি মুক্তি পায়নি।
‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে দর্শকমহলে তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন।