ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তিশা-ফারুকীর ঘরে আসছে নতুন মুখ, যা জানালেন ফারুকী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৪, ২৮ ডিসেম্বর ২০২১
তিশা-ফারুকীর ঘরে আসছে নতুন মুখ, যা জানালেন ফারুকী
নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরওয়ার ফারুকী। ফারুকীর ফেসবুক আইডি থেকে সংগৃহীত ছবি।

দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মোস্তফা সরওয়ার ফারুকীও একজন জনপ্রিয় নির্মাতা। তারা দুজন ভালোবেসে বিয়ে করলেন ২০১০ সালে। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতি দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ করল৷ দুজনেই ভালোবাসামাখা ছবি ও ক্যাপশন ফেসবুকে পোস্ট করে সেই দিনটি উদযাপন করেছেন।

এ বছরের শুরু থেকেই গুঞ্জন শোনা যায় তাদের ঘরে নতুন অতিথি আসার। তিশাও কাজ থেকে বিরত আছেন প্রায় কয়েক মাস। এনিয়ে কয়েক দফা যোগাযোগ করা হলে ফারুকী ও তিশা দুজন তা অস্বীকার করেন।

অবশেষে আজ ২৮ ডিসেম্বর সেই গুঞ্জন সত্যি করে নিজেই বাবা হওয়ার সুখবর দিলেন ফারুকী। তিনি কৌশিক ইকবালের তোলা দুটি ছবি পোস্ট করেন ফেসবুকে। ছবিতে দেখা গেছে গর্ভবতী তিশাকে।  

Advertisement

ক্যাপশনে মোস্তফা সরওয়ার ফারুকী লেখেন,
“যখন তোমার জন্ম হয়
তখন একই সাথে আসলে
জন্ম হয় আমাদেরও
আমি যখন কবিতা লিখি
তখন কবিতাও কি
কিছুটা লিখে না আমায়?”

এই পোস্টে ফারুকী আরো লেখেন, সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভূতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- ‘তিশাকে কেন কোথাও দেখা যাচ্ছে না?’ ‘সে কেন সবকিছুতে অনুপস্থিত?’ অনুপস্থিতির কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।

ফেসবুকের এই পোস্টে তাদের ভক্তদের মনে যেন খুশির জোয়ার তুলেছে। পোস্টে যেন কমেন্ট ও শেয়ারের ঝড় উঠেছে। সেখানে সবাই এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!