ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ওমের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন শ্রাবন্তী! বিয়ের ভিডিও দেখে টলিউ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ৩০ ডিসেম্বর ২০২১
ওমের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন শ্রাবন্তী! বিয়ের ভিডিও দেখে টলিউ
ছবি: সংগৃহীত

টুকটুকে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না আর গোড়ের মালায় সেজে পারফেক্ট বাঙালি কনে শ্রাবন্তী। পাশে টোপর মাথায় দিয়ে তৈরি বর, ওম। 

বিয়ের মরসুম এমনিতেই জমজমাট। বলিউড থেকে টলিউড সর্বত্রই বিয়ের সানাই বাজচ্ছে। সেই আমেজেই আচমকা বর-কনের বেশে হাজির ওম সাহানি ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কী ভাবছেন সাতপাঁকে বাধা পড়েছে এই জুটি?

না চমকে যাবেন না, এটা রিয়েল লাইফে নয় রিল লাইফের সাজ। নবাগত পরিচালক অয়ন দে-র ‘ভয় পেও না’ ছবির পোস্টার শুটে এমন অবতারে ধরা দিয়েছেন ওম-শ্রাবন্তী।

Advertisement

আগামী ৪ঠা জানুয়ারি থেকে শুটিং শুরু হবে এই ছবির। বছর খানেক আগেই ‘হুল্লোড়’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ওম-শ্রাবন্তী, তবে সেইবার তাদের জোড়িদার ছিল দর্শনা ও সোহম, কিন্তু এবার বদলে গেছে সম্পর্কের সমীকরণ। ভালো বন্ধুত্বটা তো ‘হল্লোড়’-এর ফাঁকেই তৈরি হয়ে গিয়েছে, এবার আরো গাঢ় হবে ওম-শ্রাবন্তীর বন্ধুত্ব। 

কেমন হবে এই ছবির গল্প? ‘ভয় পেও না’তে স্বামী-স্ত্রীর ভূমিকাতেই দেখা যাবে ওম-শ্রাবন্তীকে। চিত্রনাট্য বলছে, অনন্যা (শ্রাবন্তী) ডাঃ আকাশ চট্টোপাধ্যায়ের স্ত্রী। অনন্যার সঙ্গে সম্পর্ক এক্কেবারে ভালো নয় শাশুড়ি মায়ের। বউমাকে ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করতে চান। কিন্তু এর মাঝেই গল্পে ঢুকে পড়ে নতুন টুইস্ট। এমনিতে ভূতে পায় পান শ্রাবন্তী, কিন্তু হরর ছবিতে অভিনয় করতে ভালবাসেন। এটি তার চার নম্বর ভুতুড়ে ছবি। শ্রাবন্তীর কথায়, ভূতের ভয় পেতে ভালবাসি। বেশ একটা গা ছমছমে ব্যাপার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!