ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘আমার ইন্টারের রেজাল্ট শোনার পর তিন মাস পাগল আছিলাম’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১৭, ৩০ ডিসেম্বর ২০২১
‘আমার ইন্টারের রেজাল্ট শোনার পর তিন মাস পাগল আছিলাম’
অভিনেতা চঞ্চল চৌধুরী

প্রকাশ হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফল। বৃহস্পতিবার ফল প্রকাশ হতেই উল্লাসে মেতে ওঠেন পাস করা শিক্ষার্থীরা। তাদের অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। অনেকে সাহসও দিয়েছেন। শিক্ষার্থীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরীও। তুলে ধরেছেন নিজের শিক্ষাজীবনের কিছু স্মৃতি।

আরো পড়ুন: জিপিএ ৫ আছে, নেই সাফিয়া

চঞ্চল চৌধুরী নিজের স্ট্যাটাসে লেখেন, ‘আজ যারা জিপিএ ফাইভ পায়নি, আমার ধারণা পড়ালেখার পাশাপাশি তারা অন্য কিছু করতো। যেমন- খেলাধুলা, গান-বাজনা, ছবি আঁকা….

Advertisement

নানান কিছু…..

সমস্যা নাই এগুলো করেও অনেক খ্যাতি অর্জন করা যায়, প্রতিষ্ঠিত হওয়া যায়।

কিন্তু কেউ যদি মোবাইল ফোনের নেশায় বা অনলাইনে শুধু গেম খেলে, ফেবু করে সময় নষ্ট করে রেজাল্ট খারাপ করে থাকে, তার ভবিষ্যৎ কিন্তু সুবিধার নয়।

যেমন- আমি আমার ইন্টারের রেজাল্ট শোনার পর তিন মাস পাগল আছিলাম। সমস্যা নাই আবার ঠিক হয়ে গেছি….

আর যারা বইয়ের পোঁকা ছিলা, শুধু পড়ালেখা করছো, তারাই তো সোনার জিপিএ পাইছো। সোনার জিপিএ পাওয়া সোনামণিদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও আশীর্বাদ।’

চঞ্চল আরো বলেন, ‘তবে তোমরা শুধু ভালো রেজাল্ট করে থেমে যেও না। দেশটাকে ভালোবাইসো, দেশের জন্য কিছু কইরো। মনে রাইখো, এর আগে ভালো ভালো রেজাল্ট কইরা হাজার হাজার সোনামণি বিদেশ গেছেগা, আর দেশে ফেরে নাই…. ঐ সব সোনামণি দিয়া দেশের তেমন কোনো মঙ্গল হয় না।

খারাপ রেজাল্ট কইরা যারা হতাশ হয়ে গেছো, তাদের জন্য আমি আছি… উইল হেল্প ইউ গাইস….. আমি তোমাদের দলে ছিলাম। এখন কিন্তু ভালোই করতেছি। সাহস হারাইও না সোনাবঞ্চিত খোকা খুকুরা।

দেশকে ভালোবেসে, পরিবারকে ভালোবেসে যা করবা, তাই ঠিক….. মনে রাখবা, ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি।

আমি পাগল সবাইরেই সাহস দেই… লাভ ইউ অল গাইস।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!