ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

চঞ্চলের গাড়িতে লাশ, মহাবিপদে অভিনেতা! (ভিডিও)

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৯, ৮ ডিসেম্বর ২০২০
চঞ্চলের গাড়িতে লাশ, মহাবিপদে অভিনেতা! (ভিডিও)
চঞ্চল চৌধুরী

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। যার অভিনয় গুণে মুগ্ধ দর্শকরা। নিত্যনতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হন এই অভিনেতা। এবারো তিনি হাজির হচ্ছেন নতুন আরেক চমক নিয়ে।

চঞ্চল চৌধুরীর ফ্রিজার ভ্যানে একটি মরদেহ। রক্তাক্ত মরদেহ দেখে আতকে ওঠে চঞ্চল। কিন্তু কার মরদেহ এটি? কোথা থেকে এলো? এই লাশ নিয়ে বিপদে পড়েন চঞ্চল। লাশ দেখে বোঝা যাচ্ছে এটি হত্যা। এমন দৃশ্য দেখা যায় চঞ্চল চৌধুরীর ‘তাকদীর’ নামে ওয়েব সিরিজে।

৬ ডিসেম্বর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হইচইয়ে ‘তাকদীর’ ওয়েব সিরিজের ট্রেইলার মুক্তি পেয়েছে। দুই মিনিট দৈর্ঘ্যের ট্রেইলারে খুন আর লাশ নিয়ে চঞ্চল চৌধুরীর সংকটে পড়ার বিষয়টি ফুটে উঠেছে। ওয়েব সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এর মাধ্যমে প্রথমবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করলেন চঞ্চল।

Advertisement

‘তাকদীর’ ওয়েব সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী ও সালেহ সোবহান অনীম। এর চিত্রনাট্য লিখেছেন নিয়ামত উল্লাহ মাসুম ও সৈয়দ আহমেদ শাওকী। ‘হইচই’ ভিডিও স্ট্রিমিং সাইটে আগামী ১৮ ডিসেম্বর থেকে দেখা যাবে ‘তাকদীর’।

ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!