ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রোববার আদালতে হাজিরা দেবেন পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:১৭, ১ জানুয়ারি ২০২২
রোববার আদালতে হাজিরা দেবেন পরীমণি
ঢাকা মহানগর আদালতে পরীমণি (ফাইল ছবি)

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য রোববার দিন ধার্য রয়েছে। ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে এ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে। মামলার অন্য দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এদিন অভিযোগ গঠন শুনানিতে হাজিরা দিতে সকাল সাড়ে ৯টার দিকে পরীমণি আদালতে উপস্থিত হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। 

তিনি বলেন,পরীমণির মামলায় রোববার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এদিন পরীমনি হাজিরা দিতে সকাল সাড়ে ৯টার দিকে আদালতে উপস্থিত হবেন।

Advertisement

এর আগে ১৪ ডিসেম্বর ঢাকার ১০নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। ঐ দিন পরীমণি অসুস্থ হওয়ায় আদালতে উপস্থিত হননি। এজন্য তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ২ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন।

আরো পড়ুন: চয়নিকা চৌধুরীকে নিয়ে পরীমণির বিশেষ বার্তা

এর আগে ১৫ নভেম্বর নায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। একইসঙ্গে মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়। পরবর্তী চার্জ গঠনের জন্য ঐ দিন ১৪ ডিসেম্বর ধার্য করেন আদালত।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 

তার আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত পরীমণির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।

আরো পড়ুন: মাহির ‘আইসক্রিম’ পোস্টে রাকিবের মন্তব্য

গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব। পরদিন  বিকেলে পরীমণি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে বনানী থানায় নিয়ে যাওয়া হয়।

এরপর র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমণি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। সেই মামলায় পরীমণিকে আদালতে হাজির করা হলে প্রথমে চারদিনের রিমান্ড ও পরে আরো দুই দফায় তাকে রিমান্ডে নেয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, পরীমণি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। এজন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। সেখানে নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরো অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!