ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আদালতে এসে কান্নায় ভেঙে পড়লেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৮, ১০ আগস্ট ২০২১
আদালতে এসে কান্নায় ভেঙে পড়লেন পরীমণি
ফাইল ছবি

সিআইডির কাছে চারদিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণিকে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পরীমণিকে রিমান্ড শুনানিতে কাঠগড়ায় আনা হয়। এসময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পরীমনিকে।

জানা গেছে, মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন।

Advertisement

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। প্রথমে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। পরে দুপুর ১টা ৫০ মিনিটে পরীমণিকে আদালতে তোলা হয়।

গত ৫ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাদের আদালতে হাজির করে সিআইডি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!