নতুন বছরের প্রথমেই বাজিমাত অনস্ক্রিন থালাইভির! ২০২১ এর সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব এখন কঙ্গনার। পেছনে ফেলেছেন দীপিকা পাড়ুকোনকেও! তবে টেক্কা দেওয়ার তালিকায় রয়েছেন আরও অনেকেই– পরিণীতি চোপড়া ও কিয়ারা আদবানি।
যদিও বা ডিম্পল চিমার চরিত্রে কিয়ারার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের, তারপরেও পছন্দের ভোট রয়েছে কঙ্গনার দিকেই- জিতেছেন বহুগুণের অঙ্কে। সব মিলিয়েই সুখ ও শান্তি কামনায় কঙ্গনা পৌঁছান দক্ষিণ ভারতের রাহু কেতুর মন্দিরে। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেই জানালেন মনের ইচ্ছে।
.png)
ছবির সঙ্গেই ক্যাপশনে লেখেন, দেশের মধ্যে রাহু কেতুর এই একটিই মন্দির– তিরুপতি বালাজি মন্দিরের খুবই কাছে। বেশ কিছু নিয়ম পালনের মধ্যে দিয়েই সময় কাটিয়েছেন অভিনেত্রী। তবে এখানে থামেননি তিনি।
ফুলকি উস্কেই লেখেন, ‘আমার কাছের শত্রুদের হয়ে ক্ষমাও চাইলাম।’ তবে জীবনে যে অঢেল শান্তি প্রয়োজন সেই সম্পর্কে ধারণা দিয়ে কঙ্গনা বলেন, ‘এ বছর আগেরবারের মতো পুলিশ কেস, এফআইআর চাই না বরং বেশি প্রেমপত্র পেলেই খুশি হব।’
২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে কঙ্গনা অভিনীত ‘তেজস’। করোনা আবহের মধ্যেই শুটিং শেষ করেছেন অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় রয়েছেন কঙ্গনা রানাওয়াতের ‘ধাকর’। তবে শুধুই অভিনয়ে নয়, প্রযোজক হিসেবেও কঙ্গনার হাতে রয়েছে প্রচুর ছবি।